ওসমানীনগরে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ গ্রাফতার- ১

সিলেটের ওসমানীনগরে ধান কাটাকে কেন্দ্র করে সংঘষের ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করার পর ১ জনকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের মোবারক পুর গ্রামে। গত ১৫ নভেম্বর রাতে উক্ত ধান কাটাকে কেন্দ্র করে মোবারক পুর গ্রামের মৃত্যু আব্দুর রহমানের ছেলে পরিকল্পিত ভাবে একই গ্রামের মৃত আব্দুল মোমিনের ছেলে আব্দুল হামিদ ও তার ভাতিজা শাহিনের উপর আক্রমণ করে। উক্ত ঘটনায় আব্দুল হামিদ বাদী হয়ে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেন যাহার নং ১৬ তারিখ ১৬/১১/২০২১ উক্ত মামলার প্রধান আসামী কাছন আলীকে সাদীপুর মেইন রোড হইতে এস আই মিল্টন দে বিপি এম এর নেতৃত্বে একদল পুলিশ গ্রেফতার করেছে ।
উক্ত বিষয়ে মামলার আইও মিল্টন দে বিপি এম এর সাথে আলাপ কালে আসামী গ্রেফতারের সত্ততা নিশ্চিত করে তিনি জানান আসামী কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।