শেরপুর হাইওয়ে থানা পুলিশ ওসমানীনগর থানার যৌথ পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত

অদ্য ১৮ নভেম্বর ২০২১ খ্রিস্টাব্দ উপজেলার গোয়ালাবাজার এ শেরপুর হাইওয়ে থানা পুলিশ এবং ওসমানীনগর থানার যৌথ সহযোগীতায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন জনাব নীলিমা রায়হানা, উপজেলা নির্বাহী অফিসার, ওসমানীনগর, সিলেট।

ঐ সময় রাস্তার পাশে অবৈধভাবে ফুটপাথ দখল করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার অপরাধে বাংলাদেশ হাইওয়ে আইন ১৯২৫ এর ৫ ধারায় ৪টি প্রতিষ্ঠানকে ৬০০০/- (ছয় হাজার) টাকা, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০০০/- (এক হাজার) টাকা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ৯২ এ একজন বাইক চালককে ৫০০০/- (পাঁচ হাজার) টাকাসহ মোট- ১২,০০০/- (বার হাজার টাকা) জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন শেরপুর হাইওয়ে থানা র ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীন, এবং ওসমানীনগর থানা পুলিশের একদল চৌকস পুলিশ বাহিনী।