বড়লেখায় ৫ম ডিজিটাল বাংলাদেশ দিবস পালন

মস্তফা উদ্দিন, বড়লেখা: ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের বড়লেখায় নানা আয়োজনে ৫ম ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে।

রোববার (১২ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায,বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের ।আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রত্নদ্বীপ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা হাওলাদার আজিজুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, সাংবাদিক আব্দুর রব, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা:আমিনুল ইসলাম প্রমুখ। সভায় প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারিদের মধ্যে থেকে ও বক্তব্য দেয়া হয়।

সভা শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারিদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথি। এ সময় সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।