মস্তফা উদ্দিন,বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্য বৃন্দ (৪ জানুয়ারী) মঙ্গলবার শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলার ইউপির চেয়ারম্যান বৃন্দকে শপথবাক্য পাঠ করান, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এবং বিকেল চারটায় জেলা পরিষদ অডিটোরিয়াম বড়লেখায় উপজেলার ১০ ইউপির ৯০ জন সদস্য ও ৩০ জন মহিলা সদস্যকে শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী।
জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলু ও আজিম উদ্দিন।
নবনির্বাচিত চেয়ারম্যানদের মধ্য থেকে বক্তব্য রাখেন নিজ বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান ময়নুল হক। সদস্যদের মধ্যে থেকে দুই জন বক্তব্য রাখেন।
পরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের কে ফুল দিয়ে বরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী।
শপথগ্রহণকারী চেয়ারম্যানবৃন্দ হলেন, বর্ণি ইউনিয়নের জয়নাল আবেদীন, দাসেরবাজার ইউনিয়নের স্বপন কুমার চক্রবর্তী, নিজ বাহাদুরপুর ইউনিয়নের ময়নুল হক, উত্তর শাহবাজপুর ইউনিয়নের রফিক উদ্দিন আহমদ, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের নাহিদ আহমদ বাবলু, বড়লেখা সদর ইউনিয়নের সালেহ আহমদ জুয়েল, তালিমপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের এনাম উদ্দিন, সুজানগর ইউনিয়নের বদরুল ইসলাম ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের আজির উদ্দিন।
Sylhetnewsbd Online News Paper