ওসমানীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন ইউএনও নীলিমা রায়হানা। শুক্রবার রাত সাতটায় উপজেলার গোয়ালাবাজারে ভাসমান অসহায় ৩ শতাধিক শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।কম্বল পেয়ে সাবানা বেগম নামের এক মহিলা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন “প্রচন্ড শীতের মধ্যে আমরা খুব কষ্ট পাচ্ছিলাম,শেখ হাসিনার জন্য অনেক দোয়া রইলো আমাদের পাশে দাঁড়ানোর জন্য।“ কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন, ইউএনও নীলিমা রায়হানা, ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, বর্তমান সভাপতি উজ্জ্বল ধর, সাধারণ সম্পাদক শিপন আহমদ, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল দাশ, সহসভাপতি লিলুউর রহমান পংকি, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, দপ্তর সম্পাদক ফজলু মিয়া ও উপজেলা পরিষদের সিএ শামিম আহমদ
Sylhetnewsbd Online News Paper