বড়লেখায় মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বাড়লেখায় বাড়ীর উদ্যেশ্যে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সি,এন,জি সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রব (২৭) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিক বড়লেখা পৌরসভার পানিধার এলাকায় সানাই কমিনিউনিটি সেন্টারের সম্মুখে এ ঘটনাটি ঘটে। নিতহ আব্দুর রব উপজেলার ছিকামহল গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে।

জানাযায়,আব্দুর রব মোটরসাইকেল নিয়ে বড়লেখা পৌর শহরে হইতে বাড়ির দিকে যাবার কালে সানাই কমিনিউটি সেন্টারের সম্মুর্খে বিপরিত দিগ থেকে আসা (মৌলভীবাজার-থ-১৩-৩৯৮০)নম্বরের সি,এন,জির সাথে মোখমুখি সংর্ঘষে তিনি গুরুতর আহত হন। আশংকা জনক অবস্থায় ঘটনার স্হল থেকে স্হানীয়রা থাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।