মস্তফা উদ্দিন,বড়লেখা প্রতিনিধি: দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে বড়লেখা উপজেলার খাসি সম্প্রদায়ের বেকার যুবকদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তর বড়লেখার আয়োজনে ৭ দিনব্যাপি মাশরুম চাষ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(১৯ ফেব্রুয়ারী) শনিবার দুপুরে উপজেলার ৭ নং খাসিয়া পুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী।
সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মেসবাহ উদ্দিনের সভাপতিত্বে ও বড়লেখা খাসি যুব সংগঠনের আহ্বায়ক টারজেন পাপাংয়ের সঞ্চালনায়, বিশেষ অতিথির বক্তব্য দেন, দক্ষিণভাগ (দক্ষিণ) ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, সাংবাদিক আব্দুর রব, ইউপি সদস্য সমিরন মুন্ডা, প্রশিক্ষক আর এ মমিন জয়নাল এবং প্রশিক্ষনার্থীদের মধ্যে বিপুল, রোজারিও ও গীভমি খংলাঃ।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পূর্ণেন্দু কুমার দত্ত, কমিউনিটি সুপারভাইজার শাকিল মাহমুদ, ৭ নম্বর খাসি পুঞ্জির সেক্রেটারি পাইলট মারলিয়া, ৭ নং খাসিয়া পুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিকেল পাপাং, সহকারী শিক্ষক অনুরুপা নংমিন, বড়লেখা খাসি যুব সংগঠনের উপদেষ্টা প্রবীণসন সুছিয়াং, সদস্য সচিব মাইকেল নংরুম প্রমূখ।
৭ দিনব্যাপি এই মাশরুম চাষ প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করে।
Sylhetnewsbd Online News Paper