ঢাকা সিলেট মহাসড়কে অবাধে চলছে নিষিদ্ধ যানবাহন

ওসমানীনগরের বিভিন্ন সড়ক ও মহাসড়কে ব্যাটারী চালিত রিক্সা সহ অবাদে চলাচল করছে সিএনজিচালিত অবৈধ ও নিষিদ্ধ অটোরিকশা । ওসমানীনগর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে অবাধে যাত্রী পরিবহন করা হচ্ছে এসব অটোরিকশা দিয়ে। উপজেলার তাজপুর, গোয়ালাবাজার,দয়ামীর ও শেরপুর মহাসড়কের পাশে গড়ে উঠেছে অবৈধ স্ট্যান্ডও। অটোরিকশা মহাসড়কে চলাচল করায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ঢাকা-সিলেট মহাসড়কের দত্তগ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করেছে । ২০১৫ সালের ১ আগস্ট থেকে সব মহাসড়কে অটোরিকশা, টেম্পোসহ তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ করে সরকার আদেশ জারি করেলও বাস্তব চিত্র ভিন্ন ওসমানীনগর সহ বিভিন্ন মহাসড়কে মানা হচ্ছে না এসব নিয়ম। সরেজমিনে দেখা যায়, ওসমানীনগরের বেগমপুর,১৯ মাইল,বুরুঙ্গা,গোয়ালাবাজার,তাজপুর,দয়ামীর, কুরুয়াবাজার সহ বিভিন্ন স্থানে সকাল থেকে রাত পর্যন্ত লাইন ধরে সিএনজিচালিত অটোরিকশা রেখে মহাসড়কের উভয় দিক স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। এসব স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে সিলেট-ঢাকা মহাসড়ক দিয়ে উপজেলাসহ বিভিন্ন স্থানে যাত্রী পরিবহন করা হচ্ছে।

এসব স্ট্যান্ডে যাত্রী পরিবহনের জন্য দেখা গেছে নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা ও রয়েছে ।
তবে মহাসড়ক দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় যাতায়াতে দুর্ঘটনার শঙ্কা তো রয়েছেই। মুঠোফোনে মাধ্যমে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, হাইওয়ে পুলিশ মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধ করতে শক্ত অবস্থানে আছে। নিয়মিত মহাসড়কে অভিযান পরিচালনা করা হচ্ছে।