মস্তফা উদ্দিন,বড়লেখা প্রতিনিধি: ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে হানাদার বাহিনী বাংলার মানুষের মাঝে নির্বিচারে শুরু করে গনহত্যা। এ দিনকে স্বরণ করে প্রতি বছর পালিত হয় ২৫ মার্চ গণহত্যা দিবস।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন বড়লেখার আয়োজনে শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও জুম্মার নামাজের পর উপজেলা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী’র সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।
শহীদদের প্রতি স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চুন্নু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র ও জাফর আহমদ প্রমূখ।
Sylhetnewsbd Online News Paper