বড়লেখায় টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করলেন মন্ত্রী শাহাব উদ্দিন

মস্তফা উদ্দিন,বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় সাশ্রয়ী মূল্যে টিসিবি পণ্য বিক্রয় কায্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

২০ মার্চ রোববার দুপুরে উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এ কায্যক্রমের উদ্বোধন করাহয়।

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্হানীয় ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাছির বিন আলী, উপজেলা আওয়ামীলীগর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, ইউপি আওয়ামীগের সভাপতি,খন্দকার আজিজুর রহমান পংকু মাস্টার।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, বড়লেখা থানার (অসি) জাহাঙ্গীর হোসেন সরদার, মাধ্যমিক শিক্ষকা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, একাডেমিক সুপার ভাইজার শাখাওয়াত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন,প্রমূখ ছিলেন।

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সারা দেশে তৃণমূল পর্যায়ে নিম্ন আয়ের ১ কোটি পরিবারের মাঝে টিসিবি’র পণ্য পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে বড়লেখা উপজেলায় প্রথম ধাপে ১০ ইউনিয়ন ও ১ পৌরসভার ৪ হাজার ১ পরিবার সাশ্রয়ী মূল্যে টিসিবি’র পণ্য সামগ্রী ক্রয় করতে পারবে।

ফ্যামিলি কার্ডের মাধ্যমে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল রমজান মাস উপলক্ষে ৪৬০ টাকা প্যাকেজের মাধ্যমে ২ বার কিনতে পারবেন বলে উপজেলা প্রশাসন জানিয়েছেন।