বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটজনকে জরিমানা

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে আটজনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) বিকেলে ৩ টায় কোর্ট এলাকায় অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী।

আদালত সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ৮টি মোটরসাইকেল আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী আট মোটরসাইকেল চালককে ৮ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে আটজনকে জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন।