মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার দেশের গৃহহীন ৩২৯০৪ টি পরিবারের মধ্যে (২৬ এপ্রিল ২০২২ ইং) ঘর প্রদান করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উপজেলার ১০ জন গৃহহীন পরিবারের মধ্যে ঘর প্রদান করা হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যেমে দেশব্যাপি ঘর হস্তান্থর করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। এ সময় ওসমানীনগর উপজেলা হলরুমে উপজেলার ১০ গৃহহীনদের মধ্যে সনদ প্রদান করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা।
ঘরের সনদ প্রদানকালে উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার অনেকে।
Sylhetnewsbd Online News Paper