ওসমানীনগর উপজেলায় দয়ামীর ইউনিয়ন সমাজ কল্যান সংস্থা ইউকে’র উদ্যােগে দয়ামীর ইউনিয়নের আড়াইশতাধিক লোকের মধ্যে নগদ অর্থ বিতরন করা হয়।
বুধবার (২৭ এপ্রিল ২০২২ ইং) সংস্থার সাধারন সম্পাদক শানুর আহমদ’র নিজ বাড়িতে আব্দুল গণির সভাপতিত্বে এবং মাওলানা আবুবকরের পরিচালনায় নগদ অর্থ বিতরণ কালে উপস্থিত ছিলেন দয়ামীর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী হিরন মিয়া, উপজেলা আ’লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক সেবুল আহমদ, উপজেলা আ’লীগ কৃষিবিষয়ক সম্পাদক ও শিক্ষানুরাগী মঞ্জুর আহমদ, আওয়ামীলীগ নেতা জয়নাল আহমদ, পাবেল আহমদ প্রমূখ।
Sylhetnewsbd Online News Paper