ওসমানীনগর প্রতিনিধিঃওসমানীনগরে ইউকে আওয়ামী লীগ নেতা শহিদুর রহমান চৌধুরীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) উমরপুর ইউনিয়নের মির্জা শহিদপুর গ্রামে শফিকুর রহমান চৌধুরীর বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাবেক মেম্বার নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে, শাহিনুর রহমান চৌধুরী ও দুদুল আহমদ চৌধুরীর যৌত উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ১ নং উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম কিবরিয়া, বিশেষ অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সোহেল, সমাজ সেবক এস এম রায়হান আহমদ।
বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদ, রোকন আহমদ, ইউপি সদস্য মাসুদুর রহমান, জুমন আহমদ, সাবাজ চৌধুরী, রায়হান আহমদ, নিজাম আহমদ, জাবেদ আহমদ, সুলতান আহমদ, আমিনুর রহমান, আব্দুল হান্নান প্রমূখ।
আবুল কালাম আজাদ
০১৮১৮৪৩৬৩৫০
২৭/০৪/২০২২
Sylhetnewsbd Online News Paper