ওসমানীনগরের লুৎফুর রহমান টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচিত

লন্ডন টাওয়ার হ্যামলেটস বারা কাউন্সিল নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র পদে নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের ওসমানীনগরের সিকন্দরপুর গ্রামের লুৎফুর রহমান। তিনি বর্তমান মেয়র লেবার পার্টির জন বিগসকে হারিয়ে ৭৩১৭ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বলে জানা গেছে। ২০১০ এবং ২০১৪ সালে তিনি প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হয়েছিলেন।
জানা যায়, টাওয়ার হ্যালমেটস নির্বাচনে মেয়র পদে ৭জন প্রার্থী প্রতিদদ্বন্ধিতা করেন। তার মধ্যে এসপায়ার পার্টির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্ধিতা করে বিশাল ব্যবধানে জয়ী হতে সক্ষম হন। নির্বাচনের আগ থেকেই লুৎফুর রহমানের জয় অনেকটা নিশ্চিত বলেই ধারণা করেছিলেন সেখানে বসবাসরত বাঙালী কমিউনিটির নেতৃবৃন্দ। শেষ পর্যন্ত তিনি ৪০ হাজার ৮০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম লেবার পার্টির জন বিগস পেয়েছেন ৩৩ হাজার ৪৮৭ ভোট।
এদিকে সংবাদ মাধ্যমসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে লুৎফুর রহমানের বিজয়ের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী তাকে অভিনন্দন জানাতে শুরু করেন।
উমরপুর ্ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, লুৎফুর রহমান আমাদের গৌবর। তার ইতিহাস গড়া বিজয়ে এলাকার সর্বস্তরের মানুষ অত্যন্ত খুশি।
যুক্তরাজ্যের স্থানীয় এই নির্বাচনে মেয়র ছাড়াও কাউন্সিলর পদে ওসমানীনগরের আরো কয়েকজন নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে মধ্যে হ্যারো কাউন্সিল থেকে গোয়ালাবাজার ইউনিয়নের নগরীকাপন গ্রামের সেলিম চৌধুরী, বার্মিংহামের আস্টম থেকে দয়ামীরের মুমতাজ হোসাইন, লন্ডনের বাকিং এন্ড ডেগেনহাম কাউন্সিল থেকে একই ইউনিয়নের খাগদিওর গ্রামের সদরুজ্জামান খান, বার্মিংহাম গ্যারিটস গ্রীন কাউন্সিল থেকে তাজপুর ইউনিয়নের খাশিকাপন গ্রামের সাদ্দেক মিয়া, উমরপুর ইউনিয়নের মান্দারুকা গ্রামের বাসিন্দা ও সিলেট সিটি কাউন্সিলর আজাদুর রহমানের স্ত্রী নাজমা রহমান, দয়ামীর ইউনিয়নের দিলোয়ার খান, পশ্চিম পৈলনপুর ইউনিয়নের নাসিম আলী এবং তাজপুরের রঙ্গিয়া গ্রামের দিলোয়ার আলীসহ বেশ কয়েকজন কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই দ্বিতীয় বারের মতো বিজয় পেয়েছেন।