ওসমানীনগর প্রতিনিধি ::ঈদুল ফিতর এর পর থেকে বেড়েছে ছাগল ও গরু চোরের উপদ্রব। গত কয়েক দিনে ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়ন এর বড়ইসবপুর সহ বিভিন্ন এলাকা থেকে ছাগল চুরির ঘটনা ঘটেছে। এতে উদ্বিগ্ন এলাকাবাসী।
জানাযায় , চলতি বছরের ( ১৪ মে )শনিবার দুপুরে হতদরিদ্র আপিয়া খাতুন এর একটি ছাগল চুরি হয় ।অসহায় মহিলার একমাত্র ছাগল চুরির পর থেকে তিনি বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করে কোন সন্ধান পাননি।
গত বুধবার (১৮ মে ) রাত আনুমানিক ১০ টায় গোয়ালাবাজার সবজির আড়ত এরিয়া থেকে খবর আসে সেখানে তার ছাগল পাওয়া গেছে।তার মেয়ের জামাই ও মেয়ে সহ গিয়ে চুরসহ ছাগলটি আনেন ।
স্থানীয় একাধিক ব্যাক্তি জানান , একটি সংঘবদ্ধ চক্র এলাকায় স্বক্রিয় হয়ে উটছে। তারা প্রতিনিয়ত ছাগল গরু চুরি করছে।
ছাগল পালনকারী আবু আবু সামা বলেন দীর্ঘদিন ধরে ছাগল পালন করে আসছি। হঠাৎ করে গত বুধবার দিনে আমার তিনটি ছাগল চুরি হয়ে যায়। খোঁজাখুঁজি করে কোথাও ছাগলের সন্ধান পাইনি। ছাগল চুরি হওয়ায় আমার প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় শালিশ ব্যক্তিত্ব গৌছ মিয়া বলেন, অটো ও কার লাইটেক্সে করে ছাগল ও গরু চুরি করে নিয়ে যায়।কিছুদিন আগে আমার আরেক প্রতিবেশীর দুটি ছাগল চুরি হয়েছে।
এলাকার লামা ইসবপুর গ্রামের খামারি বলেন, হঠাৎ ছাগল চুরির ঘটনা বেড়ে যাওয়া উদ্বেগের। ছাগল পালনকারীদের বেশির ভাগই গরিব। তারা অনেক আশা নিয়ে ছাগল পালন করেন। পুলিশ প্রশাসন যদি এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে চুরি থামবে না।
এ ব্যাপারে ওসমানীনগর থানার (ওসি) মাইনুদ্দিন বলেন, ছাগল চুরির বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে অভিযোগ আসেনি। যদি এরকম ঘটনা ঘটে থাকে বিষয়টি খতিয়ে দেখব।
Sylhetnewsbd Online News Paper