মস্তফা উদ্দিন: মৌলভীবাজারের বড়লেখায় বন্যায় দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন দাসেরবাজার উচ্চ বিদ্যালেয়র প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস।
(২৩) জুন বুধবার দুপুরে তিনি নিজ উদ্যোগে দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ে দাসেরবাজার এলাকার বন্যা দুর্গত শতাদিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু ও ২টি করে ওরস্যালাইন।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খদন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, দাসের বাজার ইউপি চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্ত্তী, সাংবাদিক মস্তফা উদ্দিন, স্কুলের শিক্ষক শ্যামল কুমার দাস,হাসেম আলী,এফাজ্জল হোসেন, সুফল কুমার,দীপক রঞ্জন দাস,বিবেকান্দদ বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক বাবু দিবার রঞ্জন দাস প্রমুখ।
শিক্ষক দীপক রঞ্জন দাস বলেন, বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। বাড়ী ঘরে পানি থাকায় অসহায় হয়ে পড়েছে তারা।মানবিক কারণে সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আশ্রয় কেন্দ্র গুলোতে ও শতশত মানুষ রয়েছে। আমার বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র তাকা পরিবার গুলো খাদ্য সংকটে না পড়ে সে ব্যাবস্থাও নিজ উদ্যোগে করছি। সরকারের পাশাপাশি এই দু:সময়ে সবার উচিত বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো।
Sylhetnewsbd Online News Paper