ওসমানীনগর প্রতিনিধি:ওসমানীনগর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ প্রতিটি ইউনিয়নের মানুষকে বিভিন্ন ভাবে সাহায্যে সহযোগিতা করে যাচ্ছেন সিলেট – ২ আসনের সাবেক সংসদ সদস্য ইযাহ্ইয়া চৌধুরী এহিয়া ।ধারাবাহিক ভাবে আশ্রয়কেন্দ্র এবং বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন খাবার।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (০১ জুলাই ২০২২ ইং) উপজেলার পশ্চিম পৈলনপুর , সাদিপুর , উমপুর ইউনিয়নের বন্যা ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে খাবার ও নগদ অর্থ বিতরণ করেন।খাবার বিতরণ কালে এক পথসভায় তিনি বলেন, এবারের বন্যায় উপজেলার মানুষের অনেক ক্ষতি হয়েছে। যা বন্যা পরবর্তি সময়ে পুষিয়ে উটা অনেক কষ্টকর হবে। তাই সরকারী কিংবা বেসরকারীভাবে উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।
খাবার ও নগদ অর্থ বিতরণ কালে উপস্থিত ছিলেন , জেলা পরিষদ সদ্য সাবেক সদস্য সহল আল রাজী চৌধুরী, ওসমানীনগর উপজেলার জাতীয় পার্টি আহবায়ক সুফি মাহমুদ,সদস্য সচিব আমিরুল সিকদার, সাবেক সাধারন সম্পাদক মকবুল হোসেন,যুগ্ন আহবায়ক আশরাফ মিয়া সিরাজ,মুজিব মিয়া,সাহেদ আহমদ,বেলাল আহমদ সহ আরো অনেকে।
Sylhetnewsbd Online News Paper