জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ওসমানীনগরে আলোচনা সভা, র‌্যালি ও মাছের পোনা অবমুক্ত

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ওসমানীনগরে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রবিবার সকাল ১১ ঘটিকায় সময় আলোচনা সভার আয়োজন করা হয়।ওসমানীনগর উপজেলা নির্বাহি অফিসার নীলিমা রায়হানার সভাপতিত্বে ওসমানীনগর উপজেলা অতিরিক্ত দায়িত্বরত ‌দ্বিজরাজ বর্মন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ওসমানীনগর বিশ্বনাথের সংসদ সদস্য মোকাব্বির খান।

আলোচনা শেষে উপজেলা ভবন থেকে র‌্যালি শুরু হয়ে তাজপুর ডিগ্রি কলেজ প্রদক্ষিণ করে।র‌্যালি শেষে তাজপুর ডিগ্রী কলেজে মাছের পোনা অবমুক্ত করা হয়। উপ‌স্থিত ছি‌লেন জনাব অ‌রোনোদয় পাল ঝলক, চেয়ারম‌্যান, তাজপুর ইউ‌পি; জনাব গোলাম রব্বানী, চেয়ারম‌্যান, পৈলনপুর; মোঃ  মিজানুল হক, RDRS , সূচনা প্রকল্প; জনাব চঞ্চল পাল, সভাপ‌তি স্বেচ্ছা‌সেবক লীগ, ওসমানীনগর; বি‌ভিন্ন পর্যা‌য়ের গন‌্যমান‌্য ব‌্যক্তি, মৎস‌্যচাষী, মৎস‌্যজীব‌ি সহ নেত্রী বৃন্দ।