সারা দেশ ব্যাপি প্রতিবন্ধী ভাতা গ্রহণে সুবর্ণ নাগরিক কার্ড দারীরা প্রতিবন্ধী অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে ।ইতিমধ্যে প্রতিবন্ধী সুবর্ণ নাগরিক কার্ড করেছেন কিন্তু এখনো ভাতার আওতায় আসেননি তারা অনলাইনে আবেদনের মাধ্যমে ভাতার আবেদন করতে পারবেন। ১০ আগস্ট ২০২২ হতে ১০ সেপ্টেম্বর ২০২২ এর মধ্যে mis.bhata.gov.bd/onlineApplication লিংকে ভাতার আবেদন গ্রহণ করা হবে। উপজেলা সমাজসেবা কার্যালয়েও আবেদন করার ব্যবস্থা রয়েছে।

সুবর্ণ নাগরিক কার্ড
হলো প্রতিবন্ধী পরিচয় পত্র। আমাদের সকলের যেমন জাতীয় পরিচয় পত্র রয়েছে। তেমনি প্রতিবন্ধীদের পরিচয়ের জন্য একটি কার্ড প্রয়োজন হয়। যে কার্ডটি সমাজ কল্যাণ অধিদপ্তর কর্তৃক ভেরিফাই করা হয়। এই কার্ডটি দ্বারা এটাই বুঝায় আপনি একজন প্রতিবন্ধী। আপনাকে যদি প্রতিবন্ধী হিসেবে পরিচয় দিতে হয় তাহলে এই কার্ডটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই কার্ডটি ছাড়া আপনি প্রতিবন্ধী কিনা সেটা অফিসিয়ালি বিবেচনা করবে না৷ এছাড়াও আপনি যখন প্রতিবন্ধী ভাতা জন্য আবেদন ২০২২ করবেন তখন এই কার্ডটি আপনার কাজে লাগবে। তাই অপেক্ষা না করে আজই এই কার্ডের জন্য আবেদন করে ফেলুন অনলাইনে।
যোগ্য ও আগ্রহী ব্যক্তিদের অনলাইনে আবেদনের মাধ্যমে সুবিধাভোগীদের নির্বাচন করবে।
বর্তমান ভাতা গ্রহীতাদের আবেদনের প্রয়োজন নেই।আবেদনের জন্য নিম্নোক্ত বিষয়াদির প্রয়োজন হবেঃ১. জাতীয় পরিচয়পত্র / ১৮ বছরের নিচের ব্যাক্তিদের জন্ম নিবন্ধন২. সুবর্ণ নাগরিক কার্ড (প্রতিবন্ধী আইডিকার্ড) ৩. নিজ /অভিভাগকের নামে রেজিষ্ট্রেশনকৃত নতুন মোবাইল নাম্বার নগদ একাউন্ট করা থাকতে হবে । আবেদন করার পর ১ কপি আবেদনের কপি, ১ সূবর্ণ নাগরিক কার্ডের ফটোকপি, ১ কপি পাসপোর্ট সাইজ ছবি ও নতুন সিম নাম্বার উপজেলা সমাজসেবা কার্যালয়ে জমা দিতে হবে।
Sylhetnewsbd Online News Paper