মস্তফা উদ্দিন,বড়লেখাঃ বড়লেখা উপজেলা নিকাহ ও তালাক রেজিস্ট্রার কাজি সমিতির ২ বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে পৌরসভাস্থ কাজী জিয়াউল হকের অফিসে সাবেক সভাপতি কাজী হুমায়ুন রসীদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক কাজী রফিক উদ্দিনের পরিচালনায় এক সাধারণ সভা আনুষ্ঠিত হয়। সভায় দীর্ঘ আলোচনা শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে ০৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের কাজী মাও রফিক উদ্দিনকে সভাপতি এবং ০৯ নং সুজানগর ইউনিয়নের কাজী মাও জাবেদ আহমদকে সাধারণ সম্পাদক ও ০১ নং বর্নি ইউনিয়নের কাজী মাও আব্দুল মুমিতকে অর্থ সম্পাদক করে ৫ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন,সহ-সভাপতি পৌরসভার ১.২.৩ নং ওয়ার্ডের কাজী মাও এনামুল হক,সহ-সাধারণ সম্পাদক ৭.৮.৯ নং ওয়ার্ডের কাজী মাও জিয়াউল হক। প্রধান উপদেষ্টা ১০ নং দক্ষিণভাগ ইউনিয়নের কাজী মাও হুমায়ুন রসীদ চৌধুরী।
Sylhetnewsbd Online News Paper