এম,সি কলেজের মেধাবী ছাত্র শহীদ আনোয়ার হোসেনের ঘাতক এনাম ও তার সহযোগীদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করা ও তার স্মৃতিকে চির অম্লান রাখার লক্ষে, সিলেট নগরীর পাঠানটুলায় “শহীদ আনোয়ার হোসেন স্মৃতি পরিষদ” নামে একটি অরাজনৈতিক সংগঠনের আত্ম-প্রকাশ হয়েছে।
রোববার(১৩মার্চ) সন্ধায় সিলেটের পাঠানটুলায় শহীদ আনোয়ার হোসেন স্মৃতি বিজরিত বাসস্তানে এ পরিষদের আত্মপ্রকাশ ঘটে।
সংক্ষিপ্ত এক সাধারন সভায় সবার সর্বসম্মতিক্রমে “শহীদ আনোয়ার হোসেন স্মৃতি পরিষদ”র আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। এতে সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ কে প্রধান উপদেষ্টা ও মো: মুজিবুর রহমান মালদার কে প্রধান আহবায়ক করে ১৮ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।
শহীদ আনোয়ার হোসেন স্মৃতি পরিষদের যুগ্ম-আহবায়ক মো: লুৎফুর রহমান খাঁন, সদস্য সচিব মাহবুবুর রহমান জুবায়ের, যুগ্ম- সদস্য সচিব মাও: সৈয়দুর রহমান, যুগ্ম- সদস্য সচিব সাকিব আল হাসান ছানার, অর্থ-সদস্য সচিব মো: মুসলিম আলী, অন্যতম সদস্যরা হলেন প্রবাষক আবু তাহের, হাজী মো: জায়েদুর রহমান জায়েদ, মো: শফিক আহমদ, মো: ছাদিকুর রহমান ছাদিক, মুহিবুল আলম, মো: সায়েম আহমদ, সাংবাদিক মো: আশরাফুর রহমান জুয়েল, মো: আলা উদ্দিন আহমদ সুমন, মো: জামাল উদ্দিন তালুকদার, মো: হুমায়ুন রব রাহাত, মো: ইব্রাহিম খলিল, মো: শামীম আহমদ।
Sylhetnewsbd Online News Paper