মা কথাটির চেয়ে পৃথিবীতে মধুর কিছুই নাই তা আমরা সবাই জানি। মা কথাটি শোনা পৃথিবীর সব মায়ের কাছেই তৃপ্তিময়।সে মা যদি হয় পৃথিবীর সব চেয়ে কম বয়সী কিংবা সবচেয়ে বেশী সন্তান জন্মদানকারী কিংবা বাবাই যখন মা!তাও জানতে আমাদের থাকে অভিন্ন না কৌতুহল সেরকমই আলোচিত ১০ জন মায়ের পরিচয় যমুনা নিউজ পাঠকদের জন্য তুলে ধরা হলো।

১। সর্বাধিক সন্তানের জন্ম দেয়া মা: নিশ্চয়ই এই পরিবারের সদস্য হলে আপনার বেশ ভালো লাগত। জানেন কি, ভ্যালেন্টিনা নামের এই রাশিয়ান মহিলা ১৭২৫ সাল থেকে ১৭৬৫ সালের মাঝে ৬৯ টি সন্তানের জন্ম দেন। এর ভেতর ১৬ বার তিনি একত্রে দুই সন্তান, সাতবার তিন সন্তান এবং চারবার চার সন্তানের মা হন!

২। সবচেয়ে বেশি বয়সে মা: রাজো নামের এই ভদ্রমহিলা ৭০ বছর বয়সে কন্যা সন্তানের জন্ম দেন। ইন্ডিয়ার এক হাসপাতালে সন্তান জন্মদানের পর তিনি এতটাই দুর্বল ছিলেন যে নিজের সন্তানকে কোলেও নিতে পারছিলেন না!এখন অবশ্য তিনি মেয়ের বিয়ের স্বপ্নও দেখছেন!
৩। একমাত্র অষ্টমাতা: একজন মা একটি, দুটি বা তিনটি সন্তানের জন্ম দিতে পারেন। এটা এখন অনেকটা স্বাভাবিক। কিন্তু যদি বলি একজন মা একই সময়ে আটটি সন্তানের জন্ম দিয়েছেন এবং তারা সবাই এখন সুস্থ আছে। অবাক হচ্ছেন?
২০০৯ সালে নাদিয়া নামের এই ভদ্রমহিলা একসঙ্গে আটটি সন্তান প্রসব করেন। ছবিতে অবশ্য সাত জনকে দেখা যাচ্ছে। এতগুলো দুষ্টকে কে কি আর সহজে বসিয়ে রাখা যায়!
বিশ্বে আলোচিত ১০ মা (ছবিসহ) ৪। সবচেয়ে ছোট দৈর্ঘ্যের মা: ছবির ভদ্রমহিলার উচ্চতা মাত্র ২ ফিট ৪ ইঞ্চি। ডাক্তার তাকে কড়া ভাবে মানা করে দিয়েছিলো কখনও যেন সন্তান না নেন কারন তাহলে তার হৃদপিণ্ড ও ফুসফুসএর ক্ষতি হতে পারে। কিন্তু মাতৃত্বের স্বাদ গ্রহনের ইচ্ছা তাকে দমাতে পারেনি। তিনি এখন দুই সন্তানের জননী।
বিশ্বে আলোচিত ১০ মা (ছবিসহ) ৫। সবচেয়ে ক্ষুদ্র সন্তানের মা: ছবি দেখেই বুঝতে পারছেন শিশুটির দৈর্ঘ্য এবং প্রস্থের কি মাপ। ২৫ সপ্তাহ গর্ভে অবস্থান করে জন্মগ্রহন করে এই শিশু। মেহজাবিন শেখ নামের এক মা, রুমাইসা রহমান নামের এই ছোট্ট শিশুটির জন্ম দেন ২০০৪ সালে লয়োলা ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারে।

৬। বাবাই যখন মা: থমাস নামের লোকটি যদিও ২০০২ সাল অবদি নারী ই ছিলেন এবং তার নাম ছিলো ট্র্যাসি। হাওয়ালির, হনুলুলুতে বাস করা এই মানুষটি ২০০৭ সালে সার্জারির মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করেন। বর্তমানে থমাসের তিনটি সন্তান রয়েছে এবং তিনি ই একমাত্র বৈধ পুরুষ যিনি একজন নারীর সাথে বৈবাহিক সম্পর্ক রেখে মা হয়েছেন।
৭। সবচেয়ে দীর্ঘ ব্যবধানে মা: ছবিতে দেখতে পাচ্ছেন যাকে মানে এলিজাবেথ নামের এই ভদ্রমহিলা প্রথম মা হন ১৯ শে মে, ১৯৫৬ যখন তার বয়স ১৯ বছর। তখন তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। প্রায় ৪১ বছর পর ১৯৯৭ সালের সালের নভেম্বরের ২০ তারিখ তিনি দ্বিতীয় সন্তান হিসেবে একটি পুত্র সন্তানের জন্ম দেন যখন তার বয়স ৬০ বছর!

৮। পৃথিবীর সবচেয়ে কমবয়সী মা : যদি বলি একজন মায়ের বয়স মাত্র ৫ বছর, আপনি কি অবাক হবেন না? অবাক হলেও সত্য যে ছবিতে আপনি পৃথিবীর সবচেয়ে কমবয়সী মা কে দেখতে পাচ্ছেন। ১৯৩৩ সালের ২৭শে সেপ্টেমবর পেরুতে এই শিশু মেয়েটির জন্ম হয়। যখন তার পাঁচ বছর বয়স তখন তার পেট অতিরিক্ত মাত্রায় ফুলতে শুরু করে। তারা বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ধারনা করেন তার পেটে টিউমার হয়েছে। ১৯৩৯ সালের ১৪ই মে লিনা নামের মেয়েটি একটি পুত্র সন্তানের জন্ম দেয় এবং সে তার নাম রাখে গেরান্ডো।
৯। যে মা অন্যের জন্য : ক্যারল হচ্ছেন তাদের ই একজন যারা অন্যের জন্য নিজেকে ব্যবহার করে। হুম, এই ভদ্রমহিলা অন্যদের সাহায্য করতে কেবলমাত্র গর্বধারন করেন। তিনি জীবনে ১৫ বার মা হন এবং ১৩ বারই অন্যের জন্য। সন্তানহীন দম্পতি যখন সন্তান পেয়ে সুখের হাসি হাসে তখন তার কাছে মনে তিনি তাদের এক অমুল্য উপহার দান করেছেন।

১০। বেশি বয়সে যমজ সন্তান জন্মদানকারী মা: ওমকারী পানওয়ারের স্বপ্ন ছিলো পুত্র সন্তানের জননী হওয়া। সে স্বপ্নকে সত্য করতে তিনি এবং তার স্বামী আইভিএফ ট্রিটমেন্ট গ্রহন করেন এবং ৭০ বছর বয়সে তিনি দুটি পুত্র সন্তানের মা হন। এই সন্তানের জন্য তারা লোন করে টাকা পর্যন্ত ধার করেন। বর্তমানে তাদের দুটি প্রাপ্ত বয়স্ক মেয়ে এবং পাঁচটি নাতি-নাতনী রয়েছে। তবু তারা সুখী কারন এখন তাদের একটি নয় দুটি পুত্র সন্তান রয়েছে!
Sylhetnewsbd Online News Paper