ঘাস, আগাছা, পাতা-গুল্ম ফুল আর ফল খেয়ে ৫০ থেকে দেড়শ বছর পর্যন্ত বেঁচে থাকে যে কচ্ছপ, সেই কচ্ছপ দিনে দিনে বিলুপ্তির পথে। ময়মনসিংহে নদী নালা, খাল-বিল, পুকুর-ডোবা ভরাট, ঝোপ-ঝাঁড় বিনষ্ট, পানি দূষণ, খাদ্যাভাব, ও মানুষের আক্রমণে পরিবেশের বন্ধু কচ্ছপ হারিয়ে যাচ্ছে।
এক সময় ময়মনসিংহে এদের সর্বত্রই পানিতে ও স্থলে অবাধে বিচরণ করতে দেখা যেত। এখন দেখা মেলে কালে ভদ্রে।
জানা যায়, পৃথিবীর ২৭০ প্রজাতির কচ্ছপের মধ্যে প্রায় ১শ বিপন্ন হয়ে পড়েছে। নদী-পুকুরের পানি পরিষ্কারকারী কচ্ছপ সরীসৃপ প্রজাতির প্রাণী। পৃথিবীতে ৫ হাজার ৩শ প্রজাতির সরীসৃপের মধ্যে ৪৫ ভাগ বিপন্ন হয়ে পড়েছে।
Sylhetnewsbd Online News Paper