চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৭জন গ্রেফতার

চট্টগ্রাম নগরীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬৭জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার(২৪সেপ্টেম্বর) ভোর থেকে রোববার(২৫সেপ্টেম্বর) ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (মিডিয়া) আনোয়রা হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানে ৩ হাজার ৯০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ কেজি গাঁজা ও ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।