রোহিঙ্গা মুসলিম গণহত্যা ইতিহাসের বর্বরোচিত,অবিলম্বে বন্ধ করো: মানববন্ধনে বক্তারা

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে গতকাল ২৩ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা স্থানীয় শিবগঞ্জ পয়েন্টে বৃহত্তর শিবগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাদ জুম্মা শিবগঞ্জের সোনারপাড়া, লামাপাড়া, মজুমদারপাড়া, সাদিপুর, মৌচাক সাদিপুর, খড়াদিপাড়া, হাতিমবাগ, গোলাপবাগ, সেনপাড়া সহ আশপাশের সকল এলাকা থেকে মিছিলসহকারে মুসল্লিয়ানে কেরাম মানববন্ধনে অংশগ্রহণ করেন।

বৃহত্তর শিবগঞ্জ এলাকাবাসীর সভাপতি আব্দুল মালিক লাল মিয়ার সভাপতিত্বে ও হাতিমবাগ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশিকুর রহমান ও আতিকুর রহমান নগরীর যৌথ পরিচালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সাদিপুর জামে মসজিদের মোতাওয়াল্লি আমিরুজ্জামান চৌধুরী দুলু, বিশিষ্ট মুরব্বী নাজিম উদ্দীন লস্কর, হাতিমবাগ জামে মসজিদের সেক্রেটারী এডভোকেট শফিকুর রহমান, শিবগঞ্জ বাজার জামে মসজিদের সেক্রেটারী এডভোকেট মুহাম্মদ আলী, পশ্চিম সোনারপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী ফয়েজ উল কায়েস, খড়াদিপাড়া জামে মসজিদের সেক্রেটারী ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুল গফফার, সোনারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুরুল ইসলাম, মজুমদারপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান শাহজাহান, পশ্চিম সোনার পাড়া জামে মসজিদের ইমাম নূর আহমদ কাসেমি, শিবগঞ্জ মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আসরারুল হক, শায়খুল ইসলাম ইন্টারন্যাপ জামেয়ার নির্বাহী প্রিন্সিপাল সৈয়দ ছালিম আহমদ কাসিমি, হাতিম আলী মাজার মসজিদের ইমাম মাওলানা শিহাবুদ্দীন, ২১নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, দিলালুর রহমান দিলাল, এনায়েতুল বারী চৌধুরী মুর্শেদ, ব্যবসায়ী শাহেদুর রহমান শাহেদ, এম মামুন আহমদ, বদরুল আজাদ রানা, হাফেজ মাওলানা ফয়েজ উদ্দীন, হাফেজ জিয়া উদ্দীন, শামীম আহমদ, এছাড়া শিবগঞ্জ এলাকার বিভিন্ন স্কুল-কলেজ মাদরাসার ছাত্র-শিক্ষক, বাজারের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুরুতে তেলাওয়াত করেন হাফেজ হুযাইফা আহমদ। পরিশেষে জামেয়া হাতিমিয়া হাফিজিয়া শিবগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা আনওয়ার হোসাইন চৌধুরীর মোনাজাতের মাধ্যমে মানববন্ধনের সমাপ্তি ঘটে।