ছাতকে ঘুমন্ত শ্রমিককে কুপিয়ে হত্যা

ছাতকে মুহিবুর রহমান(৪০) নামের এক শ্রমিককে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে। মহিবুর রহমান একই ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত ওয়াহাব উল্লাহর পুত্র।

পুলিশ ঘটনাস্থল থকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরন করেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, শিবনগর গ্রামের মৃত মকবুল আলীর পুত্র শরীফ মিয়ার মালিকানাধীন গ্রামের মসজিদ সংলগ্ন সিএনজি-ফোরষ্ট্রোকের একটি গ্যারেজে কেয়ারটেকারের দায়িত্ব পালন করতো মুহিবুর রহমান। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে গ্যারেজ বন্ধ করে গ্যারেজের মধ্যেই ঘুমিয়ে পড়ে সে। ভোররাতে গ্যারেজের দেয়াল টপকে ভেতরে প্রবশ করে ঘুমন্ত মুহিবুর রহমানকে এলোপাতারী কুপিয়ে হত্যা করে দুর্বিত্তরা। তার মুত্য নিশ্চিত করে দুর্বিত্তরা গ্যারেজের বাইরে দিয়ে তালাবদ্ধ করে পালিয়ে যায়। সকালে গ্যারেজে রাখা সিএনজি বের করতে এসে তালাবদ্ধ দেখে কিছুক্ষণ অপেক্ষার পর দেয়াল টপকে ভেতরে প্রবেশ ক’জন চালক। এসময় তার ক্ষত-বিক্ষত লাশ দেখে পুলিশে খবর দেয়।

ছাতক থানার ওসি(তদন্ত) আশরাফুল ইসলাম, এসআই শফিক, এসআই সৈয়দ আব্দুল মান্নান ও এসআই তরিকুল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরন করেছে। এ ঘটনার সাথে জড়িত শিবনগর গ্রামের জেল কাটা এক চিহ্নিত ডাকাতকে সন্দেহের চোখে দেখছেন স্থানীয় লোকজন। বিকেলে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার সঞ্জয় সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ওসি(তদন্ত) ও এসআই নূর মোহাম্মদ খান সাথে ছিলেন।