সিলেট নিউজ বিডি: ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সোনালী খবর প্রত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো প্রধানের দায়িত্ব পেলেন মো: আশরাফুর রহমান। গত ২৮ নভেম্বর দৈনিক সোনালী খবর প্রত্রিকার প্রকাশক ও সম্পাদক মো: মনিরুজ্জামান মিয়ার স্বাক্ষরিত এক পত্রে সাংবাদিক আশরাফুর রহমানকে সিলেট বিভাগের ব্যুরো প্রধানের দায়িত্ব দিয়ে তাকে পরিচয় পত্র প্রদান করা হয়। ২০১৬ সালের ডিসেম্বর মাস থেকে তিনি নতুন এ দায়িত্ব পালন করছেন। এর আগে সর্বশেষ তিনি ন্যাশনাল টেলিভিশন চ্যানেল আরটিভি সিলেটে কর্মরত ছিলেন।
ঢাকা থেকে প্রচারিত জাতীয় সাপ্তাহিক জি নিউজ ও জি নিউজ বিডি২৪ডট কমের শিক্ষানবিস সাংবাদিকতার মধ্যে দিয়েই আশরাফের সাংবাদিকতা শুরু। যাত্রালগ্ন থেকে জড়িত ছিলেন জি নিউজ বিডি২৪ডট কমের সঙ্গে। তখন থেকেই তিনি সাংবাদিকতা পেশায় নিজেকে উৎসর্গ করেন।
তিনি ২০১০ সালে ইসলামিক টেলিভিশন ও পরে আরটিভি সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে কাজ করেছেন। বর্তমানে তিনি সিলেট থেকে প্রকাশিত অনলাইন নিউট পোর্টাল “সিলেট নিউজ বিডি ডটকম” এর সম্পাদক হিসেবে কর্মরত আছেন। তিনি সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করছেন।
জাতীয় দৈনিক সোনালী খবর পত্রিকায় সিলেটে ব্যুরো প্রধানের দায়িত্ব পালনকালে তিনি সবার সহযোগিতা চেয়েছেন। সিলেট জেলা, উপজেলার সংবাদ ও বিজ্ঞাপন সংশ্লিষ্ট বিষয়ে তার মোবাইল ফোন নম্বর ০১৭১২ ২৩৩ ৩৮৪ অথবা ই-মেইল ar.press83@gmail.com এ যে কোন তথ্য দিয়ে সহাযোগিতা করতে অনুরোধ জানিয়েছেন।

Sylhetnewsbd Online News Paper