সিলেট নিউজ বিডিঃ সিলেটের জকিগঞ্জে আল্লামা ফুলতলী (র.) এর ঈসালে সাওয়াব মাহফিলে পদদলিত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে শিরনী সংগ্রহের সময় সৃষ্ট ভীড়ের কারনে মাটিতে পড়ে পদদলিত হয়ে মারা যান তারা। এদের মধ্যে জিতু মিয়া নামের একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার বাড়ি সিলেটের ওসমানীনগরে নগরীকাপন এলাকায়। তবে অন্যজনের পরিচয় এখনও সনাক্ত করা যায়নি।
এঘটনায় আহত ১০-১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাছাড়া কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও পাঠানো হয়েছে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা বিষয়টি জানিয়েছেন।
উল্লেখ্য, উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামিল আল্লামা ফুলতলী (র.)-এর ৯ম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে জকিগঞ্জের ছাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে সকাল সাড়ে ১০টা থেকে ঈসালে সওয়াব মাহফিল শুরু হয়
এদিকে পদদলিত হয়ে দুই জনের মারা যাওয়ার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে বিষয়টি জানিয়েছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।
Sylhetnewsbd Online News Paper