সিলেট নিউজ বিডিঃ ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের মৃত তাইদুল্লাহ’র পূত্র দিনমজুর আব্দুল হেকিম (৪৫) গুরুতর অসুস্থ। তিনি দীর্ঘ দিন ধরে ডায়বেটিকস ও শ্বাসকষ্ট জনিত রোগে ভোগছেন। দীর্ঘদিন ধরে চিকিৎসা নিতে গিয়ে এখন তিনি সহায়-সম্বলহীন। তার ছোট ছোট দুই ছেলে আর তিন মেয়ের জন্য তিনি বাঁচতে চান। তার ছেলে-মেয়েরাও চায় না চিকিৎসার অভাবে তারা তাদের বাবাকে হারাতে। তাই বাবার চিকিৎসার জন্য মানবিক সাহায্যের আবেদন করেছে তার ছেলে-মেয়ে ও পরিবার।
দিনমজুর আব্দুল হেকিমের স্ত্রী সন্তানেরা জানান, দীর্ঘদিন ধরে চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে সহায়-সম্বল হারিয়ে তারা এখন প্রায় নিঃস্ব। দু’বেলা এখন তাদের মুখে খাবারও জোটছে না। পরিবারের একমাত্র অন্নদাতার চিকিৎসার জন্য তারা শেষমেশ পাড়া-প্রতিবেশীসহ সকলের কাছ থেকে ১০-৫টাকা করে চেয়ে নিয়েছেন। কিন্তু সামান্য টাকায় কি আর চিকিৎসা সেবা পাওয়া যায়। তারা পরিবারের একমাত্র অন্নদাতার উন্নত চিকিৎসার জন্য সমাজের সকল বিত্তবানদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা আব্দুল কাদির (বড় ভাই) মোবাইল- ০১৭২০৩১২৪৬৯ এবং বিকাশ নম্বর ০১৭২৬০৯৬৯৬৮ পারসোনাল।
Sylhetnewsbd Online News Paper