সিলেট নিউজ বিডি রিপোর্ট: সিলেটের সদর উপজেলার জালালাবাদ থানাধীন ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ড চাঁনপুর গোল্ডেন উইং সমাজ কল্যাণ ও ক্রীড়া সংস্থার উদ্যোগে চাঁনপুরগ্রামে পবিত্র রমজান উপলক্ষে দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বিকেলে চাঁনপুর গ্রামের রোটারিয়ান শাহীন আহমদের বাড়ীতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
গোল্ডেন উইং সমাজ কল্যাণ ও ক্রীড়া সংস্থার সভাপতি এইচ.এম দেলোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল শহিদের পরিচালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন গোল্ডেন উইং সমাজ কল্যাণ ও ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি মোঃ শাহিন আহমদ, সহ-সভাপতি টিপুজ্জামান, আলী আহসান সোহেল, সহ-সভাপতি ও আম্বরখানাস্থ মেসার্স জুনেদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জুনেদ আহমদ, আল-ইখওয়ান সমাজ কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক আব্দাল হোসেন নাহিদ, মেসার্স নুমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্সসব এর প্রোপ্রাইটর জৈন উদ্দিন, যুব নেতা সুন্দর আলী, গোল্ডেন উইং সমাজ কল্যাণ ও ক্রীড়া সংস্থার সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক রুহেল আহমদ মোরাদ, কোষাধক্ষ্য লায়েক আহমদ, প্রচার সম্পাদক শাকিল আহমদ, ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক মুহিবুর রহমান সাজু, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ কবির আহমদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মহিউদ্দিন আমিন, কার্য নির্বাহী সদস্য রেজাউল ইসলাম নবিন, নাজির হোসেন, সাধারণ সদস্য আদনান আহমদ, শুভ চন্দ্র, আজিজুর রহমান মঞ্জু, আফজাল হোসেন তুহিন, সামসুজ্জামান, আল-আমিন, জাবেদ-১, জাবেদ-২, শাকিল আহমদ প্রমুখ।
অনুষ্টানে বক্তারা বলেন, সমাজের বিত্তশালী ব্যাক্তিবর্গ ও যেকোন সংস্থার সম্মিলিতভাবে সাহায্যের হাত প্রসারিত করলে, অসহায়-দু:স্থ মানুষের কষ্ট অনেকাংশে দূর করা সম্ভব। তারা সমাজের বিত্তবানদের আর্ত-মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান করেন।
পরে সংগঠনের নেতৃবৃন্দ দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
Sylhetnewsbd Online News Paper