সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেটের কতোয়ালী থানাধীন আখালিয়া নেহাড়ীপাড়া এলাকার মীরবক্রা’র পুত্র আনোয়ার হোসেন আনাকে গ্রেফতার করেছে কতোয়ালী থানা পুলিশ। রোববার বন্দর ফাঁড়ি ইনচার্জ বেনু চন্দ্র দেব’র নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে নগরীর বন্দর বাজার এলাকা থেকে গ্রেফতার করে। আটক কৃত আনোয়ার হোসেন আনার বিরুদ্ধে কতোয়ালী সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন আনা ভূমি জালিয়াতি চক্রের সক্রিয় সদস্য। জাল-জালিয়াতির মাধ্যমে দলিল তৈরি করে নিরীহ লোকজনের কাছে ভূমি বিক্রয় করে টাকা আত্মসাৎ করে থাকে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় ০৮(১১)১৫ইং ও ০৬(১০)০৯ইং এবং বিশ্বনাথ থানায় ২২(০৬)১২ইং মামলা রয়েছে। সে তার জালিয়াতি চক্রের মাধ্যেমে সাব-রেজিষ্ট্রারী অফিসে খোজখবর নিয়ে যে সকল প্রবাসীরা দেশে ফিরে আসবেন না এবং মৃতু বরণ করেছেন তাদের ভূমি খোজ নিয়ে জালিয়াতির মাধ্যমে দলিল তৈরি করে বিক্রয় করে থাকে। আটক কৃত আনা ভূমির কাগজ, ছবি, টিপসহ ও স্বাক্ষর জালিয়াতি করে সাধারণ মানুষকে হয়রানী করছে। নিরীহ মানুষদের ভিটা বাড়ি ছাড়া করছে এবং বিভিন্ন অংকের চাঁদা দাবী করে থাকে। তার বিরুদ্ধে কেউ কথা বলে প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শ করে থাকে। ভূমি জালিয়াতির অভিযোগে সে পূর্বে বেশ কয়ের বার আটক হয়।
কতোয়ালী থানার ওসি গৌছ আহমদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আসামীতে আদালতে পাঠানো হয়েছে বলে জানান।
Sylhetnewsbd Online News Paper