নগরীর ষ্টেডিয়াম পাড়ায় মহিলার স্বর্ণের চেইন ছিনতাই

সিলেট নিউজ বিডি ডেস্ক: নগরীর ষ্টেডিয়াম পাড়ায় মাদার কেয়ার ক্লিনিকের সামনে বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার পথে ছিনতাইর শিকার হয়েছেন এক মহিলা। ছিনতাইকারীরা তার গলায় চাকু ধরে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে। গত বৃহস্পতিবার(১০আগষ্ট)সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ছিনতাইর শিকার কুসুম বেগম নগরীর মিরবক্সটুলা আজাদী আবাসিক এলাকার সরকারী কর্মকর্তা আব্দুল আলিমের স্ত্রী।

তিনি জানান, বাচ্চাদেরকে স্কুলে দেয়ার জন্য তিনি মিরবক্সটুলা থেকে রিকশাযোগে চৌহট্টা হয়ে পুলিশলাইনের সামনে উসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিলেন। ষ্টেডিয়াম পাড়ায় মাদার কেয়ার ক্লিনিকের সামনে আসার পর একটি মোটর সাইকেলে দুইজন ছিনতাইকারী এসে প্রথমে তাকে লক্ষ করে রিকশার গতিরোধ করে। মোটর সাইকেল থেকে একজন চিনতাইকারী নেমে এসে আমাকে বলে আপু যা কিছু আছে দিয়ে দেন, গলায় থাকা স্বর্ণের চেইনটিও তাদের দেয়ার কথা বলে। তিনি দিতে অস্বীকৃতি জানিয়ে তার সাথে তর্ক করতে চাইলে ও সাথে থাকা বাচ্চারা চিৎকার করলে এক ছিনতাইকারী ধারালো চাকু বের করে তার গলায় ধরে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এব্যাপারে কোতয়ালী থানায় জিডি করেছেন কুসুম বেগমের স্বামী আব্দুল আলীম যাহার জিডি নং ৮০৩(১০জুলাই২০১৭ইং)।