সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট জেলা বিএনপির সম্মানিত সদস্য ও হক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ব্যারিষ্টার রিয়াসাদ আজিম হক’র অর্থায়নে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক রহমানের পক্ষ থেকে ধারাবাহিক ভাবে বন্যার্তদের মধ্যে ত্রান বিতরণের অংশ হিসেবে বালাগঞ্জ উপজেলার ৩নং দেওয়ার বাজার ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রায় ৬০০ গরীব অসহায় পানিবন্দী দরিদ্র মানুষের মধ্যে শুক্রবার (১৮ আগস্ট) ত্রাণ বিতরন করা হয়েছে।
বালাগঞ্জ উপজেলার ৩নং দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান নাজমুল আলম নজমের সভাপতিত্বে ও ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিজানুর রহমান মির্জার পরিচালনায় ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির অন্যতম সদস্য ও হক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক বলেন, বর্তমান সরকার দেশের বন্যা দূর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ পৌছে দিতে সম্পূর্ণ ব্যর্থ। ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা নিজেদের স্বার্থ হাসিল করতে ব্যস্ত। তিনি সরকারকে বন্যা দূর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌছে দেওয়ার আহবান জানান।
ত্রাণ বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রহিম, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াবর আলী, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিতু মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকদ্দস মিয়া, ১ম যুগ্ম সম্পাদক আদিল আহমদ রিমন, জনকল্যাণ প্রাইমারি স্কুল পরিচালনা কমিটির সদস্য দিলদার আহমদ, বিএনপি নেতা সিদ্দই মিয়া, আক্তার হোসেন, বুরহান আহমদ, মখরম মিয়া, ৩নং দেওয়ান বাজার ইউনিয়ন য্বুদলের যুগ্ম আহবায়ক আবজল হোসেন দারা, সুলতান মনসুর, আজাদ আহমদ, বাবুল মিয়া, সালেহ আহমদ সরকার, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি হারুন মিয়া, যুবদল নেতা সাহাফ আহমদ, রিন্টু মিয়া, নিজাম আহমদ, শামীম আহমদ, রাজন মিয়া, লায়েক আহমদ, জাকির হোসেন, হান্নান মিয়া, আলী হোসেন, ফয়ছল আহমদ, ছদরুল ইসলাম, ফরিদ উদ্দিন, শাহজাহান, ছায়েফ, আফতাব, আকবর, ছাত্রদল নেতা সাজু আহমদ, আজহার মিয়া, রেদুয়ান, ওলিউর রহমান, আবজাল, ছালেক আহমদ, মুসলেম আহমদ, সুমন আহমদ, শাকিল আহমদ, নাজির আহমদ, আলী আহমদ, হোসেন আহমদ, সিফার আহমদ, আক্তার প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper