সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি ও গ্রামীণফোনের উদ্যোগে গতকাল বৃস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জকিগঞ্জ পৌরসভা কমপ্লেক্স এ বন্যা ও দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
জকিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব খলিল উদ্দিনের সভাপতিত্বে ও যুব রেড ক্রিসেন্ট সোসাইটি উপ-যুব প্রধান-১ নাজিম খানের পরিচালনায় ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের সদস্য সচিব আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কর্মার্সের পরিচালক আব্দুর রহমান জামিল, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য সোয়েব আহমদ, জেলা পরিষদ সদস্য ও সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ইমাম উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুস্তাকিম আলী হায়দার, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক আলা উদ্দিন আহমদ, মীর আব্দুল করিম, আজীবন সদস্য নুরুল ইসলাম সোহেল, সমাজকর্মী এমএপি বাবর প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper