ফেসবুকে বিতর্কিত পোষ্ট দেযায় ফার্মেসিতে হামলা ও ভাঙচুর

মস্তফা উদ্দীন বড়লেখা প্রতিনিধি,সিলেট নিউজ বিডি: বড়লেখা উপজেলা দাসেরবাজারে চৌধুরী ফার্মেসিতে বুধবার দুপুরে ১৪-১৫ জন যুবক হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। তবে কি কারণে হামলা হয়েছে তা কেউ নিশ্চিত না করলেও অনেকে বলছেন ফার্মেসী মালিক রূপন দাস তাহার ফেইসবুক আইডি থেকে কয়েকটি উস্কানিমুলক ও মুসলিম ধর্মীয় অনুভতীতে আঘাত আনে এমন বিতর্কিত মন্তব্য পোষ্ট করেছেন। এ কারণে ক্ষুব্দ হয়ে যুবকরা হামলার এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

পুলিশ, ফার্মেসি কর্মচারি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে ১৪/১৫ জনের সঙ্গবদ্ধ যুবকরা ফার্মেসীতে গিয়ে ফার্মেসী মালিক পল্লী চিকিৎসক রূপম দাসের খোঁজ করে। তিনি ফার্মেসিতে নেই জেনেই তারা রড, হাতুড়ি ও লাঠি দিয়ে ফার্মেসিতে এলোপাতাড়ি হামলা চালিয়ে আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা ফার্মেসি কর্মচারি জানান হামালার সময় কেউ তাদেরকে চিনতে পারেনী। স্থানীয়ভাবে খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ধারণা করা হচ্ছে, ৩-৪দিন আগে রূপন দাসের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক আইডি থেকে দুটি বিতর্কিত পোস্টের লিংক দেয়া হয়। রূপম দাসের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তার ফামের্র্সী কর্মচারী শ্রীবাস দাস জানান, রূপম দাসের আইডি কে বা কারা হ্যাক করেছে। বিতর্কিত লিংকের বিষয়টি তিনি জানতেন না। তিনদিন পর আইডি উদ্ধার করে একটি স্ট্যাটাস দিয়ে তার আইডি ব্যবহার করে কেউ কোনো প্রকার খারাপ পোস্ট দিয়ে থাকলে এরজন্য তিনি ক্ষমা চান। দুঃখ প্রকাশ করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ফেসবুকের বিতর্কিত পোস্টের লিংক দেয়াই ফার্মেসীতে হামলার নেপথ্য কারণ হতে পারে। এ ঘটনায় কেউ মুখ খুলছে না। মামলা দেয়নি। তবে পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত করছে।

’বর্তমানে সরজমিনে জানা যায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং ঘটনাটি অন্য দিকে প্রবাহিত করার পায়তারা চলছে। রুপন দাসের আইডি থেকে দেওয়া পোষ্টএর স্কিনসট রয়েছে বলে জানা যায়, উক্ত স্থানে প্রলিশ পাহারা রয়েছে।