সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট নগরীর ওসমানী মেডিকেল রোডের একটি আবাসিক হোটেল থেকে প্রেমিক যুগলকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২ টায় নগরীর কাজলশাহ মেডিকেল রোড এলাকার চৌধুরী হোটেল থেকে এই প্রেমিক যুগলকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। ভিকটিম রুমা আক্তারের বড় বোনের অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় এলাকাবাসী হোটেল কর্তৃপক্ষকে নিয়ে উক্ত হোটেলের ২০৭ নম্বর রুম থেকে আটকে রেখে কতোয়ালী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার আলীপুর গ্রামের গিয়াস উদ্দিনের পূত্র জাহাঙ্গীর আলম (২১) ও একই উপজেলার মাঠগাও গ্রামের মুক্তিযোদ্ধা সিরাজুল হকের কন্যা রুমা আক্তার (২০) কে আটক করে কতোয়ালী থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সাবেক কাউন্সিলর আব্দুল খালিক ও রুমা আক্তারের বোনসহ উভয় পক্ষের অভিভাবকদের নিয়ে আপোষ মিমাংশার চেষ্টা চলছে বলে জানিয়েছে কতোয়ালী থানা পুলিশ।
কতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটককৃত দু জনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে।
Sylhetnewsbd Online News Paper