সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকে উপজেলা পরিষদ চত্বরে দু’ইউপি চেয়ারম্যানের হাতাহাতি ও উপজেলার সিংচাপইড় ইউনিয়নের খাসগাঁও বাজারে মানববন্ধনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়। এসব মামলা থেকে দু’চেয়ারম্যান বুধ ও বৃহস্পতিবার আদালত থেকে জামিন লাভ করেছেন বলে জানা গেছে।
জানা যায়, গত ১০আগষ্ট ছাতক উপজেলা উন্নয়ন ও সমন্বয় সভা শেষে জেলা যুবলীগ নেতা সিংচাপইড় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মো. সাহেল ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এঘটনায় বিল্লাল আহমদ বাদি হয়ে সাহাব উদ্দিন মো. সাহেলসহ ৭জনের উপর দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। এঘটনার জেরধরে সিংচাপইড় ইউপির খাসগাঁও বাজারে উভয় পক্ষের পাল্টা-পাল্টি মানববন্ধনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিল্লাল আহমদসহ ৩৬জনের বিরুদ্ধে অপর একটি মামলা দায়ের করা হয়। বুধবার (১২সেপ্টেম্বর) দ্রুত বিচার আইনের মামলায় সাহাব উদ্দিন মো. সাহেল ও পরদিন বৃহস্পতিবার বিল্লাল আহমদ জামিন লাভ করেন।
Sylhetnewsbd Online News Paper