সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট উন্নয়ন সংস্থার মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপর ভয়াবহ অত্যাচার-নির্যাতন চালাচ্ছে মায়ানমার সরকার। মুসলিম জনগণের ওপর সামরিক শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে, অমানবিক এবং অবৈধ, নৃশংস হত্যাকান্ডের মাধ্যমে মুসলমান শুন্য করার খেলায় মেতে উঠেছে। নিরীহ রোহিঙ্গা মুসলমানদের ওপর এ নৃশংস বর্বরতার নিন্দা জানানোর ভাষা অভিধানে আজ পরাজিত! বার্মার মজলুম রোহিঙ্গা মুসলমানের কান্নায় পৃথিবীর আকাশ ভারী হয়ে উঠছে। মুসলিম নারী-পুরুষ ওশিশুরা বাচাঁও বাচাঁও বলে আর্তচিৎকার করছে। মায়ানমারের বর্বর সরকার তাদের উপর নির্যাতনের স্টীম রোলার চালাচ্ছে। হত্যা করছে অসংখ্য নিষ্পাপ শিশু, যুবক, বৃদ্ধাদেরকে। ধর্ষণ করে কলঙ্কিত করছে অসংখ্য মা-বোনদের। বক্তারা বলেন, মিয়ানমার রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতন আর সহ্য করার মতো নয়।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বাদ জুমআ সিলেট কোর্ট পয়েন্টে সিলেট উন্নয়ন সংস্থা আয়োজিত মানববন্ধনে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
সংস্থার সভাপতি মো. আলী আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. শিহাব উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিনিয়র সহ সভাপতি মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী আকবর রাজন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন লাহিন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক হিফজুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক নাসির উদ্দিন, আপ্যায়ন ও পর্যটন বিষয়ক সম্পাদক শাহান আল মাহমুদ খান, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খোকন, সহপ্রচার সম্পাদক হোসেন মোহাম্মদ আফজাল, সদস্য আব্দুল্লাহ আল মামুন ও নিজাম উদ্দিন।
Sylhetnewsbd Online News Paper