রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা বন্ধের দাবীতে মানববন্ধন

সিলেট নিউজ বিডি ডেস্ক: মিয়ানমারের সরকার কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা বন্ধের দাবীতে মানববন্ধন করেছে মজুমদারী যুব কল্যাণ পরিষদ। গতকাল ১৫ সেপ্টেম্বর শুক্রবার জুমআ’র নামাজের পর নগরীর মজুমদারী পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

পরিষদের সভাপতি বজলুর রহমান বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামিম মজুমদারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, হাজী আব্দুস সাত্তার, আকরার বখত মজুমদার, এ.বি.এম. সাদেক জুনেদ, আব্দুশ শহিদ জুন্নুন মজুমদার, কামরুজ্জামান বাবু, সৈয়দ শফিকুল হক, আব্দুল মালিক, সোয়াদ রব চৌধুরী, শেখ ইউনুস, সেলিম খান জালালাবাদী, মঞ্জুরুল ইসলাম, আজম খান, সৈয়দ হিফজুর রহমান মাসুম, এমরান খান এনাম, খোকন মিয়া, আলমগীর হোসেন, ফারুকুল ইসলাম, নুরুল ইসলাম, আবু সালেহ নাহিদ, আবু সালেহ তাহের, নাসের সুমন, এ.বি. মজুমদার রনি, সালেক আহমদ, সৈয়দ বরকত আলী, সুহেল আহমদ, ইউনুস খান, মাহবুবুর রহমান, জাহেদুল ইসলাম মিঠুন, কয়েস আহমদ জনি, শিহাব আহমদ, সৈয়দ তানজির আহমদ, ওয়াহিদুর রহমান, কামরান জাহান বাপ্পি, সাব্বির আহমদ, সাইফুর রহমান ইমন, শিপন আহমদ প্রমুখ। বৃহত্তর মজুমদারী পঞ্চায়েত কমিটি ও সোলজার বয়েজ ক্লাবের নেতৃবৃন্দ একাত্ততা ঘোষণা করে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গা মুসলমানদের ওপর জাতিগত নিধন শুরু করেছে। তাদের এ জঘণ্য কাজের নিন্দায় সারা বিশ্ব উত্তাল। মিয়ানমার সরকারকে অবশ্যই রোহিঙ্গা মুসলমানদের ওপর জাতিগত নিধন বন্ধ করে তাদের পূর্ণ নাগরিকত্ব ও নিরাপত্তা দিতে হবে। এসময় বক্তারা রোহিঙ্গাদের মানবিক সাহায্যে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমাদের এগিয়ে আসার আহবান জানান।