সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেটের খাদিম নগরে অবস্থিত মাছের হিমাগার ইউরোক্রস ফ্রোজেন ফুড বিডি লিমিটেডের ফ্যাক্টরি পরিদর্শন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত ও সংসদ সদস্য রুশনারা আলী।
গতকাল বুধবার বিকেলে তিনি তাঁর সফর সঙ্গীদের নিয়ে হিমাগারটি পরিদর্শন করেণ।
এসময় বাংলাদেশী বংশদুত এই এমপি বিশ্বমানের এই হিমাগার দেখে অভিভূত হন। মাছের রাজ্য বৃহত্তর সিলেট জেলা। এ অঞ্চলে এরকম হিমাগারের খুবই প্রয়োজন। বিশ্বের বিভিন্ন স্থানে সিলেট অঞ্চলের মাছের কদর খুব বেশী। তাই, এধরণের প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে সু-স্বাদু মাছ রপ্তানী করে বিপুল পরিমান রাজস্ব অর্জন সম্ভব।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন- ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার মি. ডেভিট অ্যাসলী, ব্রিটিশ হাই কমিশনের হেড (ডিআইটি) রোজিনা হাসান, সিনিয়র প্রেস অফিসার তওহিদ ফিরোজ, ব্রিটিশ হাই কমিশনের প্রেস ও কমিউনিকেশন অফিসার নারায়ণ নাথ, ইউরোক্রস ফ্রোজেন ফুড বিডি লিমিটেডের চেয়ারম্যান এম এ মুকিতসহ প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
Sylhetnewsbd Online News Paper