সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেটে বিষ প্রয়োগের মাধ্যমে মৎস্য নিধনের গুরুতর খবর পাওয়া গেছে। গত ১৮ সেপ্টেম্বর রাতে দক্ষিণ সুরমার সমসপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এসএমপির মোগলাবাজার থানায় ৫জনের নাম উল্লেখ করে ১০জনের বিরুদ্ধে এজাহার দাখিল করা হয়েছে। মঙ্গলবার রাতে সমসপুরের মো. বুরহান বিন মুজিব এ অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হচ্ছেন একই সমসপুর গ্রামের মুজিবুর রহমানের পুত্র নোমান বিন মুজিব, সালমান বিন মুজিব ও নাহিয়ান বিন মুজিব এবং এসএমপি’র এয়ারপোর্ট থানার নানু মিয়া সহ অজ্ঞাত ৪/৫জন।
অভিযোগে প্রকাশ, বুরহান বিন মুজিব তার নিজ বাড়ির পশ্চিমে ৩১শতক পৈত্রিক জমিতে একটি ফিসারী করে মৎস্য চাষ করেন। এ নিয়ে প্রতিবেশী নোমান বিন মুজিবসহ কয়েকজনের সাথে তার বিরোধ সৃষ্টি হয়। নোমানরা ওই ভুমিতে ফিসারী করতে বুরহানকে বিভিন্ন সময় বাঁধা দিয়ে আসছিল। কিন্তু বাঁধা উপক্ষো করে বুরহান ফিসারী করলে নোমানরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। বিরোধের জের ধরে নোমান বিন মুজিবরা গত ১৮ সেপ্টেম্বর রাতে কীটনাশক ঢেলে ফিসারীর প্রায় ৮০ হাজার টাকার মৎস্য মেরে ফেলেন বলে অভিযোগে করেন বুরহান।
মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ আনোয়ারুজ্জামান লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তথ্যের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Sylhetnewsbd Online News Paper