মোস্তফা খাইরুন ফাউন্ডেশনের উদ্দোগে রোহিঙ্গাদের অর্থ বিতরন

সিলেট নিউজ বিডি ডেস্ক: মিয়ানমার সেনাবাহিনীর নিমর্মতার শিকার হয়ে পালিয়ে আসা রাখাইন সম্প্রদায়ের রোহিঙ্গাদের পাশে এসে দাড়িয়েছে মোস্তফা খাইরুন ফাউন্ডেশন। গত বৃহস্পতিবার বাংলাদেশ মিয়ানমার সীমান্তের এলাকায় মোস্তফা খাইরুন ফাউন্ডেশন এর উদ্দোগে রোহিঙ্গা মুসলমানদের মধ্যে নগদ অর্থ বিতরন করা হয়।

এ সময় ফাউন্ডেশনের অন্যন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট নিউজ বিডি ডট কমের সম্পাদক মন্ডলীর সভাপতি মাহবুবুল আলম মুহিত। তিনি নগদ অর্থ বিতরনের পাশাপাশি রোহিঙ্গাদের বর্বর নির্যাতনের কাহিনী শুনেন ও তাদের সমবেদনা জানান।

তিনি বলেন,সামান্য সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছে মোস্তফা খাইরুন ফাউন্ডেশন। আগামীতে আরো ব্যাপকভাবে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।