সিলেট নিউজ বিডি ডেস্ক: সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ’র সুস্থ্যতা কামনা করে সোমবার (২ অক্টোবর) বাদ আছর ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নগরীর নবাব রোডস্থ এলজিইডি জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে সুব্রত পুরকায়স্থ’র সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করেন এলজিইডি জামে মসজিদের ইমাম মোঃ আব্দুল্লাহ আল মামুন।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মুজিবুর রহমান মালদার, সাংগঠনিক সম্পাদক মুমিনুর রশিদ সুজন, দপ্তর সম্পাদক এম.কামরুল আই রাসেল, সদস্য আব্দুল মনাফ, ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুস সালাম, কামরান আহমদ প্রমুখ।
উল্লেখ্য দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর পক্ষে বিভিন্ন পূজামন্ডপে অনুদান বিতরণ শেষে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে মৌলভীবাজার থেকে সিলেটে ফেরার পথে এক মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ। বিপরীতগামী ট্রাকের ধাক্কায় তাঁর গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং তিনি গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি হন।
Sylhetnewsbd Online News Paper