মস্তফা উদ্দিন বড়লেখা প্রতিনিধি সিলেট নিউজ বিডি: জামায়াতের শীর্ষ নেতা ও আমির মকবুল আহমাদসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের গ্রেফতার এবং রিমান্ডে নেয়ার প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের হরতাল চলছে। তবে হরতালে মাঠে নেই বড়লেখা জামায়াত।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে হরতাল শুরু হয় চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে ভোর থেকে বড়লেখায় জামায়াত নেতাককর্মীদের কোনো কর্মসূচি চোখে পড়েনি। দোকানপাট প্রতিদিনের মত স্বাভাবিক ভাবে খোলা রয়েছে সড়কে যানবাহন চলাচল করতে দেখা গেছে। চলছে দূরপাল্লার বাসও
এদিকে, জামায়াত মাঠে না থাকলেও হরতাল প্রতিহত করতে সক্রিয় অবস্থানে রয়েছে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ছালেহ্ আহমদ জুয়েলের নেতৃত্বে ছাত্রলীগের নেত্রীবৃন্দ। দাসের বাজার হরতাল প্রতিহত করতে সক্রিয় অবস্থানে রয়েছে ইউনিয়ন ছাত্রলীগ।
অন্যদিকে, জামায়াতের ডাকা হরতাল কেন্দ্র করে বড়লেখার বিভিন্ন পয়েন্টে সকাল থেকে বাড়তি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে। এবং যেকোন নাশকতা মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন বড়লেখা থানার ওসি ( তদন্ত) দেবদুলাল ধর।
Sylhetnewsbd Online News Paper