মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে তৃতীয় বারের মতো ত্রাণ বিতরণ করেছেন হজরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী পীর ছাহেব কিবলাহ ফুলতলী। গত শনিবার থেকে শুক্রবার(১৩ই অক্টোবর)পর্যন্ত কক্সবাজারের উখিয়া উপজেলার ঘুমধুম, কুতুপালং, গনদম-৩, টেংখালীসহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নগদ টাকা, খাদ্য, মশারি, ছাতা ও নিত্যপণ্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন।
ত্রাণ বিতরণ প্রতিনিধি দলে রয়েছেন, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। বিভিন সুত্রে প্রতিনিধি দল জানান, ত্রান কায্যক্রম অব্যাহত থাকবে।
এ ছাড়া গত বৃহস্পতিবার ফুলতলী ফাউন্ডেশনের পক্ষ থেকে টেংখালী আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ করা হয়। এ ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে থেকে জানা গেছে। আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী পীর ছাহেব কিবলাহ ফুলতলী গত মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আহত রোহিঙ্গাদের খোঁজ খবর নেন এবং আহতদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন। এ ছাড়া মুসলিম এসোসিয়েশন ইউকের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়।
ফুলতলী ছাহেব (রাহঃ) হাতে গড়া সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কর্মসূচিও পালন করা হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে মসজিদ মক্তব নির্মাণ। সেখানে উপস্থিত রয়েছেন, ফারহান আহমদ চৌধুরী ও ছাত্র সংগঠন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আক্তার হোসাইন জাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ কাওছার আহমদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
Sylhetnewsbd Online News Paper