সিলেট নিউজ বিডি ডেস্ক: “আমরাও পারি” এসোসিয়েশনের উদ্যোগে গত শুক্রবার টেকনাফ উকিয়ায় অবস্থানরত অসহায় রোহিঙ্গাদের নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রায় ১ হাজার রোহিঙ্গা পরিবারের মধ্যে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও বালতি, মগ, গ্লাস, প্লেট, টর্চ লাইট সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করেন নেতৃবৃন্দ।
ত্রাণ সামগ্রী বিরতণকালে উপস্থিত ছিলেন, “আমরাও পারি” এসোসিয়েশনের সভাপতি শিরিন আহমদ, মোঃ জিয়াউর রহমান লিটন, নাজমিন বেগম, মাহমুদ, রেবেকা বেগম, আলিমা বেগম, সারা বেগম, তোফায়েল আহমদ সানি, সাজু মিয়া সহ সংগঠনের নেতৃবৃন্দ।
Sylhetnewsbd Online News Paper