জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ২য় দফায় রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ

সিলেট নিউজ বিডি ডেস্ক: জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দ্বিতীয়বারের মতো কক্সবাজারের উখিয়া উপজেলায় অবস্থানরত রোহিঙ্গাদের মধ্যে বৃহস্পতিবার ত্রাণ বিতরণ করা হয় ।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষাক লন্ডন প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া ও তাঁর সহধর্মিণী রাবেয়া তাহেরা মজিদ, ট্রাস্টের ভাইস্ প্রেসিডেন্ট এনামুল কবির, ট্রাস্টের নির্বাহী পরিচালক যুব সংগঠক ও সমাজকর্মী শাহীন আহমদ, ট্রাস্টের নির্বাহী সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, অধ্যাপক মুহিবুর রহমান, হারুনুর রশিদ হীরন, জাহোদ হোসেন ও ময়নুল ইসলাম মনজুর ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ওভারসীস ট্রেভেলস্ এর পরিচালক মুজিবুর রহমান জামাল, রোটারিয়ান রেবেকা জাহান রোজী ও সিলেট জেলা ফুটবল দলের গোলকিপার আজিজ রহমান, ছাত্রনেতা জাকির আহমদ, ফুটবলার মোস্তফা আহমদ, রফিক আহমদ প্রমুখ। জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে নগদ অর্থসহ তিন লক্ষ(৩০০,০০০) টাকার ত্রাণ বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ১৫ই সেপ্টেম্বর ২০১৭ইং, শুক্রবার দুই লক্ষ(২০০,০০০) টাকার ত্রাণ বিতরণ করা হয়।