সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, তারাই আসল মানুষ যারা সমাজকে কিছু দিতে চাই। কিছু পাবার জন্য কাজ করে না। নৈতিক দায়িত্ববোধ থেকে সমাজের উন্নয়নে কাজ করে। তারাই প্রকৃত সমাজসেবী। সিলেট নগরীতে যানজট, জলাবদ্ধতা, পরিস্কার একটি আধুনিক নগরী গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। আমি জেনে শুনে কোন অন্যায়কে প্রশয় দিতে পারি না। তিনি বলেন, যানজট নিরসনে রাস্তা বড় করা হচ্ছে কিন্তু কিছু মানুষ রাস্তায় পাকিং, গাড়ি স্ট্যান্ড করে যাচ্ছে। ব্যবসায়ীরা তাদের দোকানের সামনে আরেকটি দোকান বসাচ্ছেন। অনৈতক কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। মানুষকে আইন দিয়ে সব কিছু করা যাবে না। তার জন্য প্রয়োজন মানুষের বিবেকে সচেতন করা। সেই কাজে সিলেটের সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসতে হবে।
বিভাগীয় সামাজিক সংগঠন আমার সিলেটের সাংগঠনিক সম্পাদক ও সমাজসেবক নজরুল ইসলাম যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
গতকাল নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংর্বধনা অনুষ্ঠানে বিভাগীয় সামাজিক সংগঠন আমার সিলেটের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এম মাহবুব আহমেদ এবং অর্থ সম্পাদক শফিকুল ইসলাম শামীমের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সদস্য ফখরুল ইসলাম। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন নজরুল ইসলাম, বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বাবরুল ইসলাম, সিলেট উন্নয়ন সংস্থার যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জাবেদুল ইসলাম দিদার, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সভাপতি তালুকদার রহমান আনছার ও রফিকুল ইসলাম, জহির উদ্দিন, ইব্রাহিম আলী, আব্দুর রহিম, গোলাম কিবরিয়া, মুর্শেদ তালুকদার,আব্দুল হাই, ফয়সল আহমদ, সদস্য কনক জুতি, খালেদ আহমদ। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দেলওয়ার হোসেন।
Sylhetnewsbd Online News Paper