ছাতকে আজমল আলী স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকে প্রতি বছরের ন্যায় মরহুম মাওলানা আজমল আলী স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার সিংচাপইড় ইউনিয়নের ৯১নং নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশ গ্রহনের মধ্য দিয়ে এ বৃৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় অংশ গ্রহন করেছে উপজেলার ৩১টিœ প্রাথমিক বিদ্যালয়ের ১২০জন শিক্ষার্থী। ৩টি কক্ষে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছেন ৬জন শিক্ষক।

পরীক্ষা চলাকালে সকাল ১১টায় পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন, মরহুম মাওলানা আজমল আলী স্মৃতি প্রাথমিক বৃত্তি পরিষদের চেয়ারম্যান আ.ন.ম আব্বাছ আলী। এসময় উপস্থিত ছিলেন, পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম তালেব, সচিব আবু বকর মো. শাহীন, পরীক্ষা নিয়ন্ত্রক মঈনুল হাসান তানবির, কোষাধ্যক্ষ আব্দুল মুক্তাদির ফয়জুল, সাংবাদিক হেলাল আহমদ ও ফখরুল হোসেন, পরিষদের সদস্য ওয়ার্ড মেম্বার তোরন মিয়া, সমছু মিয়া, হেলাল মিয়া, মাসুম মিয়া, মো. সালাহ উদ্দিন, আইনুল হক, সাইদুর রহমান, মামুনুর রশীদ (ছোটন), আলীম উদ্দিন, বাহরাম উদ্দিন ও নাজিম উদ্দিন। এরআগে সকাল পৌনে ১১টায় সালেহা খাতুন কুর্শী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার ওসমান গণি, পরিষদের উপদেষ্টা মাষ্টার গিয়াস উদ্দিন, সাবেক মেম্বার সজ্জাদ আলী ও রাফিজ আলীসহ অন্যান্যরা পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন।